সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সুমন (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের গয়লা মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে নিজ ঘরের ভেতর থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় সুমনকে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবারের লোকজনকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


