নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন নওগাঁ ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৪ ঘটিকার সময় খালকুলা বাজারে ৫নং নওগা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নূরুল ইসলাম রাঙ্গা এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাটারা থানা কৃষলীগের সভাপতি আমিনুল ইসলাম জাকির, সলঙ্গা থানা কৃষলীগের সাধারন সম্পাদক আখতারুজ্জামান (সাচ্ছু) ৫নং নওগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও শহীদদের আতœার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও উপস্থিত জনগণের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


