সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বালু বোঝাই ট্রাকচাপায় জহুরুল ইসলাম (২৬) নামে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জহুরুল ইসলাম কায়েমপুর ইউনিয়নের নাববিলা গ্রামের শহীদ আলীর ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোভ্যান নিয়ে সরিষাকোল বাজারে দাঁড়িয়ে ছিলেন জহুরুল। এ সময় বিপরীত দিকে থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে আটোভ্যান চালক জহুরুল ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটিকে আটক করা হয়েেছ। এ ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


