সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (২১) নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ওই গ্রামের পরশের ছেলে।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ মামলার বরাত দিয়ে জানান, চার বছরের শিশুটিকে নানাবাড়ি সৈয়দপুর গ্রামে রেখে গাজিপুরে একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করে
তার বাবা-মা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী অটোভ্যান চালক জাহিদুল ওই শিশুটিকে ১০ টাকা দিয়ে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে ধর্ষক জাহিদুলকে গ্রেফতার করা হয়।


