সিরাজগঞ্জে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া মহল্লার ঘোষপাড়া বৃজগোপাল ঘোষের বাড়িতে গিয়ে দুটি লাশ উদ্ধার করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বৃজগোপাল ঘোষের বাড়িতে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষের (১৯) রক্তাক্ত লাশ পড়ে আছে ঘরের মেঝেতে।আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাব। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ একজন হত্যা করে, অপরজন আত্মহত্যা করেছেন। বিস্তারিত সুরতহালের পর জানা যাবে।