সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মাদরাসা ছাত্র নিহত

জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামাখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন ছাত্র।
রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে  সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম এ তথ্য নিশ্চিত করেন।