আলহাজ আলী রনিঃ সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা প্রশাসন এবং পাবলিক লাইব্রেরীর যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী একুশে বই মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান অতিথি তাড়াশ-রায়গঞ্জের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এর উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোফাজ্জাল হোসেন,তাড়শ পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মোজ্জামেল হক প্রমুখ।


