সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে টঙ্গীতে মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাড.আজমত উল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান আলী, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শাহজাহান, অভিভাবক ফোরামের যুগ্ম আহŸায়ক আজহারুল ইসলাম বেপারী, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেদ খান, প্রতিষ্ঠানের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরষ্কার বিতরণ করা হয়েছে।