জেলা প্রতিনিধি: আজ০৫/৪/২৩ ইং (রোজ বুধবার) তারিখে রাত ১০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ সিলেট কোম্পানীগঞ্জ রোডের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছাইলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নাম্বারবিহীন বেপরোয়া গতিতে চলমান ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই সময় ট্রাকের পিছনে থাকা নম্বরবিহীন একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন ও লাইসেন্সবিহীন ড্রাইভারসহ তিনজন যাত্রী ছিল। ঐ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হন। নিহতরা হলেন পুলক রায় (৩০)পিতার নাম শিব বাড়ি / দক্ষিণ সুরমা সিলেট। বিক্রম (৩০)পিতা বিপুল চন্দ্র মন্ডল।চালিবন্দর সমতা ৭ / ৫০ সদর সিলেট। এবং ফয়সল(৩০) পিতা ফারুক মিয়া। বি আই ডিসি শাহপরান সিলেট।
পুলিশ পিকআপ এর ড্রাইভার ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতরা ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থলে শেখ মুহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত আছেন। ট্রাকের ড্রাইভার পলাতক। ট্রাকও এখনও আটক করা যায় নাই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


