নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনার উর্ধোমুখী হবার কারণে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। গণপরিবহন থকে শুরু করে পর্যটন কেন্দ্র সকল স্থানে জন-সাধারণের প্রবেশ সীমিত করেছে সরকার।
নতুন করে করোনার দ্বিতীয় ধাক্কাকে রুখতে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। সরকারে নতুন নির্দেশনা অনুয়াযী বন্ধ করে দেওয়া হয়েছে বিনোদন পার্ক, হোটেল-মোটেলসহ দর্শীনীয় স্থানসমূহ।
এবার সিলেটের সব পর্যটন কেন্দ্রে ১৪ এপ্রিল পর্যন্ত অন্য জেলার পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই সিদ্ধান্ত। হাট-বাজার, শপিংমল রাত ৯টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
এদিকে পর্যটকদের জন্য মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে কক্সবাজারেও। এতে সেখানকার পর্যটকরা সাগরপাড় ছাড়তে শুরু করেছেন। বাতিল করা হয়েছে হোটেল-মোটেলের আগাম বুকিং। পর্যটনকেন্দ্রগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে সেন্টমার্টিনে চলাচলকারী জাহাজ।
এরআগে, ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বান্দরবান-রাঙ্গামাটি-খাগড়াছড়ির সকল পর্যটক স্পট।


