জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে থাকা আরো ৩৭৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জনকে কোয়ারেন্টিনে আনা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ছাড়পত্র পাওয়া ৩৭৫ জনের মধ্যে রয়েছেন সিলেটের ২১৬ জন, সুনামগঞ্জের ৪৭, হবিগঞ্জের ৭৭ ও মৌলভীবাজারের ৩৫ জন।
বিভাগটিতে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯১৮ জন। এর মধ্যে রয়েছেন সিলেটে ৩০৫ জন, সুনামগঞ্জে ১৮৩ জন, হবিগঞ্জে ২৮০ জন ও মৌলভীবাজারের ১৫০ জন। এছাড়া নতুন কোয়ারেন্টিনে আসা ২৮ জনের মধ্যে রয়েছেন সিলেটে ১১ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ৩৭৫ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া মঙ্গলবার (৩১ মার্চ) আরো ২৫৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগটিতে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৭৪ জন। এরমধ্যে রয়েছেন সিলেটে ৬২৪ জন, সুনামগঞ্জে ৪৩৯ জন, হবিগঞ্জে ৬১৯ জন ও মৌলভীবাজারে ৪৮৯ জন।


