নিজস্ব প্রতিবেদকঃ দেশে শুরু হলো নতুন রুটে বিমান চলাচল। প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সিলেট-চট্টগ্রাম সরাসরি বিমান চলাচল শুরু হয়।
এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই রুটে বিমান চলাচল উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালন ও সিইও ড.আবু সালেহ মোস্তফা কামাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমেদ।


