সিলেট জেলার বালাগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি,আদনান চৌধুরী: আজ ২৩/০৪/২০২৩ খ্রিঃ সকালে বালাগঞ্জ থানাধীন ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নের অন্তর্গত মোহাম্মদ পুর গ্রামের আনছার মিয়া(৬৫) তার বসত বাড়ির উত্তর পাশে তাদের ধানী জমিতে ধান কাটতে যান। পরবর্তীতে সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় তাৎক্ষণিক বজ্রপাত আনছার মিয়ার উপর পড়িলে তার মুখের দাঁড়ি সহ বুক, পেটের পশম পুড়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। সাথে সাথে তার পরিবারের লোকজন ভিকটিম আনছার মিয়াকে অজ্ঞান অবস্থায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার এস আই (নিঃ) জহর লাল দত্ত ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল প্রস্তুত করেন।
উক্ত ঘটনায় বালাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং-০৭/২০২৩, তারিখ-২৩/০৪/২০২৩খ্রিঃ রুজু করা হয়।