নিজস্ব প্রতিবেদকঃ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর পৃষ্ঠপোষকতায় ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয় । সেখানে সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আয়োজনকে আনন্দঘন করে তুলে।
সিলেটের সুরমা নদী তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গনে এ আয়োজনে ভিন্ন মাত্রা এনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি মহোদয়।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো: ইলিয়াছ শরীফ বিপিএম(বার), পিপিএম, সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি মহোদয়সহ সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও শুভানুধ্যায়ীগণ। সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে আমন্ত্রিত অতিথি ও পুলিশ অফিসার-ফোর্সগণ নৈশভোজে অংশ নেন।
এর আগে বিকালে পুলিশ সুপার তার বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


