সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে নৌকা ডুবে তৌফিক মিয়া নামের একজন নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দেশে যাত্রা করে। ঝড়ো-বাতাস ও উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাতার কেটে তীরে ওঠতে পারলেও নিখোঁজ রয়েছেন তৌফিক মিয়া (২৮)।
তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, পাটলাই নদীতে একটি নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


