সুনামগঞ্জে ভাঙ্গচুর টাঙ্গাইলে মানব বন্ধন‌!

মোহাম্মদ হাসান আলী জেলা ব্যুরোচীফ টাঙ্গাইলঃ সামাজিক গণমাধ্যমে একটি পোষ্টের জের ধরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার একটি গ্রামে কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙ্গচুরের প্রতিবাদে আজ শনিবার বেলা সারে এগারটার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করা হয় ।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে একটি লেখাকে কেন্দ্র করে কিছু উগ্রপন্থি লোকজন সুনামগঞ্জের  শাল্ল উপজেলার একটি গ্রামে কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দির ভাঙ্গচুর করে।

হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙ্গচুরের প্রতিবাদে জাতীয়  হিন্দু মহাজোটসহ কয়েকটি হিন্দু সংগঠন টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে । মানববন্ধনে বক্তারা হিন্দু ও সংখালঘু সম্প্রদায়ের উপর হামলার তিব্র প্রতিবাদ জানায় ও জরিতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।