সুন্দগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দগঞ্জে বিল থেকে রশিদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। রশিদুল ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার (২৫ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন রশিদুল। রোববার সকালে মরুয়াদহ বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার রাতে ওই বিলে রশিদুলসহ কয়েকজন যুবক জুয়া খেলছিলেন। তখন টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। সেসময় পালাতে গিয়ে বিলের পানিতে ডুবে রশিদুলের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে পুলিশের ধাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।