সৈয়দপুর প্রতিনিধীঃ সৈয়দপুর নীলফমারীর ওয়াপদা সড়কের নৈশকোচের ধাক্কায় আনিছুর রহমান (৪৫) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান নওঁগা জেলার সান্তাহার উপজেলার রানীনগরের পূর্ব বালুভরা গ্রামের বাছের আলীর পুত্র।
সে সৈয়দপুর রেলওয়ে কারখানা ক্যারেজসর্প কর্মরত রয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মটরসাইকেল চালিয়ে নিহত আনিছুর রহমান সৈয়দপুর শহর থেকে ওই পথে ঢেলাপীর বাজারের দিকে যাওয়ার সময় ওয়াপদার ২নং গেটের কাছে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি ঢাকাগামী নৈশকোজের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এত ঘটনাস্থলে সে মারা যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


