সৈয়দপুর প্রতিনিধীঃ সৈয়দপুরে (জাবেদ আকতার) অদ্য ২৬/০৮/২১ইং তারিখ সকাল ৮.৩০ মিঃ সৈয়দপুর রেলষ্টেশন থেকে ১নং রেলগেট হয়ে ২নং রেলগেট সংলগ্ন পুলিশ ফারির পিছন হয়ে হাওয়ারদার পাড়া ও বানিয়া পাড়ার মধ্যবর্তী ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেল লাইনের দু’ধারে অবৈধ স্থাপনা, চা, দোকান, কাপড় দোকান, হোটেল, দর্জি দোকান সহ অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য যে, সৈয়দপুর উপজেলা শহরের মধ্যদিয়ে পার্বতীপুর=সৈয়দপুর হয়ে চিলাহাটি যে, রেল লাইনটি সৈয়দপুর শহরের ষ্টেশন থেকে প্রায় দুই কিলোমটিার দক্ষিণে হাওয়ালদার পাড়া ব্রিজ পর্যন্ত লাইনের দুই পাশের্^ অনেক দোকান পাট অবস্থিত এবং লাইনের ওপর পর্যন্ত অনেক উঠতি দোকান বেচা কেনা করে থাকে।
রেলগাড়ী যখন পার্বতীপুর থেকে ছেড়ে সৈয়দপুর শহরে ঢোকে তখন তারা হুড়া করে উঠতি দোকান গুলো সড়ানো হয়। তাছাড়া লাইনের উপর দিয়ে অনেক লোকজন চলাফেরা করে। এমতাবস্থায় ইতি পূর্বে সৈয়দপুরে ষ্টেশনের কাছাকাছি কয়েকবার দুর্ঘটনাও ঘটে। জি.আর.পি পুলিশ পূর্বে কয়েকবার এর রকম উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু কোন কাজ হয় না। স্থানীয় প্রভাবশালী সহায়তায় আবার দোকান পাট ও স্থাপনা গড়ে তুলে। এতে দুর্ঘটনার সম্ভাবনার আতংক থেকেই যায়। আরো উল্লেখ্য যে, ষ্টেশন থেকে ২নং গোমটি পার হয়ে দুই ধারে ফলের আড়ত ও কিছু ফলের দোকান থাকায় অনেক রেলের জায়গা অবৈধ্য ভাবে দখল হচ্ছে এবং দিনের শেষে বাসি পচা ফল গুলো লাইনের ধারে ফেলে দেই তাতে করে এই বর্ষার সময় ফলগুলো পঁচে পরিবেশ নষ্ট হচ্ছে সেজন্য আমাদের এই অভিযান পরিচালনা করে।


