আন্তর্জাতিক ডেস্ক : চলমান জ্বালানি সংকট নিরসনে সৌদি আরবকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল্লাহর কাছে তেলের উৎপাদন প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেল বাড়াতে আবেদন জানিয়েছেন।
ট্রাম্প লেখেন, ‘দাম খুব বেশি। তিনি (বাদশাহ সালমান) সম্মত হয়েছেন।’
ট্রাম্প জানান, ইরান ও ভেনেজুয়েলার টালমাটাল অবস্থা ও অকার্যকারতার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।
গত সপ্তাহে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়। বিশেষত, যুক্তরাষ্ট্র প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরানের ওপর অবরোধ আরোপের পরিকল্পনা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তেল উৎপাদনকারী সংস্থা ওপেক তেলের উৎপাদন বাড়াতে রাজি হয়েছে, যার মধ্যে রাশিয়াও রয়েছে। তারপরও তারা তেলের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তথ্য : বিবিসি


