স্কুটারের পিছনে বসেই বাথরুমের কাজ সারলেন মহিলা, দেখে নিন ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্কঃ চলন্ত স্কুটারের পিছনে বসে সাঁতারের পোশাক পরিহিতা এই মহিলা যা করছেন, তা মহিলারা সাধারণত বাথরুমে করে থাকেন।

যত আজব কাণ্ড কি ফ্লোরিডাতেই ঘটে? মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেটের খ্যাতি তার কমলালেবু, ডিজনি ওয়ার্ল্ড আর বিটকেল কাণ্ড-কারখানার জন্য। সেই সুনাম অক্ষুণ্ণ রেখেই সম্প্রতি ভাইরাল এক ভিডিও সামনে এল। ফেসবুকে আপলোড হওয়া এই ভিডিও নিয়ে আপাতত মশগুল নেটিজেনরা।

সম্প্রতি ফেসবুকের ‘অনলি ইন ডেড’ নামের একটি পেজ-এ পোস্ট হওয়া এই ভিডিও-য় দেখা যাচ্ছে, ফ্লোরিডার রাস্তায় চলন্ত স্কুটারের পিছনে বসে সাঁতারের পোশাক পরিহিতা এক মহিলা যা করছেন, তা মহিলারা সাধারণত বাথরুমে করে থাকেন।

দেখা যাচ্ছে, চলন্ত স্কুটারে সওয়ার অবস্থাতেই মহিলা এক প্লাস্টিকের রেজার দিয়ে তাঁর পায়ের লোম চাঁছছেন। বাইকটি যিনি চালাচ্ছেন, তিনি এক পক্ককেশ মানুষ। আর স্বল্পবসনা সুন্দরীটি নেহাতই উদ্ভিন্নযৌবনা। বোঝাই যাচ্ছে, তাঁরা কোনও সমুদ্র সৈকতের দিকে চলেছেন।

দেখে নিন সেই ভিডিও

এহেন এক ‘ব্যক্তিগত’ কাজ জনসমক্ষে করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না এই তরুণী। ভিডিওটি দেখে এটাই সর্বাগ্রে মনে আসে। তেমনটা ভেবেই সরব হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি লাইক ও শেয়ার করতে করতে তাঁরা করে চলেছেন আজব সব কমেন্ট।