মোঃ আসাদুল ইসলাম, চট্রগ্রামঃ আজ ৩১.০৩.২০২০ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে চট্রগ্রাম বন্দর মাইলের মাথায় করোনা ভাইরাসের ১০ দিনের বন্ধের কারনে যারা অসহায় হয়ে পরেছে তাদের মাঝে খাবার ও নগত অর্থ বিতরন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশনের সমাজ সেবক মোঃআবদুর রহিম বাদশা, মোঃ কামরুর ইসলাম, মোঃ আবুল খাইরুল, মোঃআসাদুল ইসলাম, রাজন গুপ্ত, লিটন নাথ, মোঃ আলমগীর, মোঃ নূর করিম,আমির হোসেন সহ অন্য সব সদস্যগণ।
সমাজ সেবক মোঃআবদুর রহিম বাদশা জানান, আমদের লক্ষ্যঅসহায় গরিবদের মাঝে আমাদের সেবা পৌছে দেয়া। আমরা সারাজীবন তাদের পাশে থাকতে চাই।


