মোঃ সোহেল রানা ,রাণীশংকৈল থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের জাঠিভাঙ্গা বধ্যভূমিতে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ ,সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানালেন ঠাকুরগাঁও সদর ইউএনও |
সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতার পালনের লক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে আজ শুক্রবার ২৬মার্চ সকাল ৬ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন শহীদ বেদীতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন | এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়,নরেন্দ্র নাথ সরকার সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন |পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয় |


