নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলটি রাজধানীতে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের পাশাপাশি কক্সবাজারেও কর্মসূচি পালন করবে।
শনিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- রাজধানীতে আলোচনা সভা এবং কক্সবাজার সদর উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন। কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন চত্বরে এ অনুষ্ঠান হবে।
২৬ মার্চ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া, আলোচনা সভা, স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, গণসঙ্গীতের অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করবে জাসদ।
এসব অনুষ্ঠানে জাসদের কেন্দ্রীয় নেতাসহ ১৪ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন।
স্বাধীনতা দিবসের এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে জাসদ।


