জেলা প্রতিবেদকঃ বাসচাপায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ ভোর বেলা (বুধবার, ৩১ মার্চ) বগুড়া শহরের স্টেশন রোড এলাকায়।
বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মরদেহ দেখতে পাই। পরে সেটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহতের মাথা এবং মুখ বিকৃতি হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে চিনতে পারেনি। তার পরনে সাদা চেক শার্ট, কপি রঙের প্যান্ট পায়ে রানিং কেডস ছিল।’


