সড়ক দুর্ঘটনায় আহত হাবিবকে দেখ‌তে হাসপাতা‌লে ফখরুল

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে বুধবার সকালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন হাবিবসহ পরিবারের আহত সদস্যদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের অবস্থার খোঁজ-খবর নেন।

গত ১ জুলাই নাটোরের গুরুদাসপুরে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৬৫), তার স্ত্রী নাজমা হাবিব (৫২), মেয়ে বাবলী হাবিব (১৮) ও অনিতা হাবিব অন্তরা (১২) এবং গাড়িচালক নিশান (৩৫) আহত হয়।

এ ছাড়া একই হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের স্থানীয় নেতা ও সাংবাদিক মামুন হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদকেও দেখতে যান বিএনপি মহাসচিব এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।