হত্যা নাকি আত্মহত্যা?

স্কুটি না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কুচিলা ঘর গ্রামে সিরার দুই স্ত্রী’র মধ্যে বড় স্ত্রী আত্মহত্যা করে মারা যায় বলে জানিয়েছে একটি সূত্র। আবার কেউ কেউ বলছে সিরা ও পরিবার তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, সিরার মৃত স্ত্রীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। তার একটি কন্যা সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী; কিরণ আলী জানান সিরা দ্বিতীয় স্ত্রী’র নাম ফতে, অল্প কিছু দিন আগে সিরা ফতে’কে বিবাহ করেন, বিয়ের পর থেকে সিরার দুই স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ- কলহ গেলেই থাকে।

ভিন্ন একটি সূত্রে জানা যায়; ফতে’র বাবা বিশাসহ ফতে নিজে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে রূপগঞ্জ থানার ওসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে পরে কথা বলবেন বলে ক্রাইম পেট্রোল বিডি’কে জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন ধরনের মামলা হয়নি।