বিভাগীয় ব্যুরোঃ বাংলাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি রাজশাহীতে। রবিবার (২৮ মার্চ) সকাল থেকেই রাজশাহীসহ আশে-পাশের এলাকার পরিবেশ ছিল শান্ত ছিল ও যান চলাচলও ছিল স্বাভাবিক। হেফাজতের হরতালের কারণে দেশের নানা স্থান সংঘর্ষের ঘটনা ঘটলেও তার উল্টো চিত্র ছিল রাজশাহীতে।
রাজশাহীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষীপুর, কোর্ট হড়গ্রাম, রেলগেট, বায়া-নওহাটা, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি, ভদ্রা, বহরমপুর, বর্ণাণীমোড়, কাটাখালিসহ সব এলাকাতেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, ‘সব রুটের বাস সময়মতো ছেড়ে গেছে। কোথাও কোনো বাস আটকে দেয়ার ঘটনা ঘটেনি। হরতালকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল বলে এটি সম্ভব হয়েছে।’
হরতালের কারণে সকাল থেকেও নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের টহল টিমের উপস্থিতি দেখা গেছে। হরতালের সমর্থনে শহরের কোথাও মিছিল-সমাবেশ দেখা যায়নি।
এদিকে হেফাজতের হরতাল ডাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। নগরীর সাহেববাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আটকরা হলেন, শিহাব উদ্দিন (৩২), আসিফ করিম (২০), মো. পারভেজ (১৮), ফারহান ইসরাক (২৭), রফিকুল ইসলাম (২৬), আবদুর রহিম (২০), ইসমাইল হোসেন (২১) এবং রাকিবুল ইসলাম (২১)।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


