হরিপুর উপজেলার প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার হরিপুর উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনেঃ উপজেলা প্রেসক্লাব, হরিপুর -ঠাকুরগাঁও।সময়ঃ সকাল ১১:০০ ঘটিকা।
উক্ত মিলাদ ও দোয়া’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ কবিরল ইসলাম কবির,সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান মিজান,কার্যকারী সদস্য মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দিকনির্দেশক জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর থানা শাখার সাধারণ সম্পাদক এর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াই তার মুক্তির জন্য উপজেলা প্রেসক্লাব হরিপুর, মিলাদ দোয়া ও মোনাজাত করেন, সেই সাথে উপজেলা প্রেসক্লাবের সদস্য জনাব মোঃ গোলাম রব্বানীর সহধর্মিনীর ২১/০৬/২০২১ ইং এ মৃত্যুবরণ করায় তার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করেন।
উপজেলা প্রেসক্লাব হরিপুর গভীরভাবে শোকাহত ও সমবেদনা প্রকাশ করেন।
মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, খতিব ,উপজেলা জামে মসজিদ, হরিপুর -ঠাকুরগাঁও। মিলাদ শেষে উপজেলা প্রেসক্লাবের উন্নয়নমুলক কার্যক্রম ও বাস্তবায়নের জন্য উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ কবিরুল ইসলাম কবির সকলের সাথে মত বিনিময় ও আলোচনা মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


