হরিপুরে খাদ্য গুদামে আসন্ন বোরো মৌসুমে ধান সংগ্রহের শুভ উদ্বোধন

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলায় ৬ টি ইউনিয়নে আসন্ন বোরো মৌসুমে ধান আবাদ করেছেন ১৯৪১৬ জন কৃষক ।কৃষি অফিসের সরবরাহ কৃত তালিকা থেকে ৮৪২ জন কৃষককে লটারি মাধ্যমে নির্বাচন করা হয়।

১ নং গেদুরা ইউনিয়নে ৩৬৬২ জন কৃষক, লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত ১৩৫ জন।২নং আমগাঁও ইউনিয়নে কৃষক ৩১৬৩ জন কৃষক, লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত ১৩৫ জন।৩ নং বকুয়া ইউনিয়নে মোট কৃষক ৩৫১৮ জন। লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত ১৩৫ জন। ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে মোট কৃষক ২৩০২ জন, লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত ১৩৫ জন।৫ নং হরিপুর ইউনিয়নে মোট কৃষক ৩৫৭১ জন, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক ১৬৫ জন।৬ নং ভাতুরিয়া ইউনিয়নে মোট কৃষক ৩২০০ জন, লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত ১৩৭ জন।

উল্লেখ যে গত ১৮-৫-২০২১ তারিখে ৮৪২ জন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকগণ আসন্ন বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদাম ১ টন করে ধান বিক্রয় করতে পারবেন,

১৯-৫-২০২১ তারিখে হরিপুর সদর ইউনিয়নের কৃষক মোঃ আবদুল মতিন গ্রাম ঃ হরিপুরের নিকট থেকে ১ টন ধান ক্রয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান, হরিপুর উপজেলা পরিষদ ও হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম, আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাবু নগেন কুমার পাল,মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, উপজেলা শাখা হরিপুর, উপজেলা খাদ্য কর্মকর্তা হরিপুর, ঠাকুরগাঁও।