হরিপুরে চেতনানাশক দ্রব্য মিশিয়ে আওয়ামীলীগ নেতাসহ পরিবারের সাত জন সদস্য অজ্ঞান

আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী অনীল চন্দ্র বর্ম্মণ এর মালিপারা গ্রামের বাড়িতে ঘটনাটি ঘটে।

২-৫-২০২১ তারিখে পরিবারের লোকজন দুপুরে খাবার খেয়ে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে আর টের পাইনি । তার বড় ছেলে শ্রী দিলীপ চন্দ্র হাল্কা ঘুম ঘুম ভাব থাকার পরেও পরিবারের আনুষাঙ্গিক খরচের বাজারে আসে। পরে ঘুমের রেস না কাটানোর কারণে মোটরসাইকেল চালানোর গতি এলোমেলো হয়ে ভ্যানের সাথে লেগে যায়।

ভ্যান চালক, শ্রী দিলীপ চন্দ্র এর বাসার লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু বাসার লোকজন কেউ ফোন রিসিভ করেনি। তিনি বাধ্য হয়ে দিলীপ কে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন কে ডাকা ডাকি করে, কারো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি লোকজন কে ডাকে, প্রতিবেশী লোকজন ছুটে এসে ঘরে প্রবেশ করে দেখে সবাই অচেতন অবস্থায় রয়েছে। প্রতিবেশী লোকজন তৎক্ষনাৎ হরিপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে। ক্ষতি পরিমাণ কি? পরিবারের লোকজন অচেতন অবস্থার কারণে এখনো সম্ভব হয়নি।

হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল ও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসপাতালে পরিদর্শন করেন । হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল জানান, হরিপুর থানা পুলিশ কে বিষয়টা অবহিত করেছি।কি উদ্দেশ্য কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি ।