হরিপুরে ড্রিমার্সের উদ্যোগে শীতবস্থ বিতরণ ও ফ্রি চিকিৎসা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হরিপুর  উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও হরিপুর উপজেলা স্বাস্থ বিভাগ এবং ডিমার্স ডিজিষ্টার মেনেজমেন্ট সেন্টার এর সহযোগীতায় উপজেলার গরীব অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্থ বিতরণ’সহ ১১৪তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিমার্সের ডাঃ আমিরুল হাসান এর নেত্বীত্বে ডিমার্সের ঢাকা থেকে আসা ও হরিপুর উপজেলা হাসপাতাল’সহ ১৩জন ডাক্তারের সম্বন্নয়ে উপজেলার তিন শতাধিক গরীব দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা, ঔষুধ পত্রসহ শীতবস্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে  সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল এর শুভ উদ্ধোধন করেন, এসময় উপস্থিত ছিলেন, উপজলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম ও ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ ।