হরিপুর উপজেলা প্রতিনিধি: ভাইরাস বেড়ে চলেছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন স্হানে প্রথম দিনে চলছে ঢিলেঢালা লকডাউন৷
৫ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় হরিপুরেও শুরু হয়েছে সাতদিন ব্যাপী লকডাউন। কিন্তু লকডাউনের প্রথম দিন উপজেলাতে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘ঢিলেঢালা’ভাব। আর তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি।বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে দাপটে রয়েছে প্রাইভেট কার, অটোরিকশা ও অটোভ্যানগাড়ি৷
সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় কেউ কেউ পায়ে হেঁটে, কেউবা অটোরিকশায় ও বাইকে করে কর্মস্থলে যাচ্ছেন। তবে উপজেলায় অন্যান্য দিনের তুলনায় আজ নেই তেমন কোনো যানজট ও মানুষের ভীড়।

smart
সোমবার (৫ এপ্রিল) উপজেলার ব্যাংকগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বেশী থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে যায়। এদিকে সরেজমিনে উপজেলার হরিপুর,কামারপুকুর বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, দূর পাল্লার ও আন্তঃজেলার বাস(যানবাহন)চলাচল বন্ধ রয়েছে৷তবে বেশিরভাগ এলাকায় দেখা যায় আগের মতো চলেছে বেচাকেনা এবং তা স্বাস্থ্যবিধি ছাড়াই। এছাড়া সামাজিক দূরত্ব মানছেন কেউ। আবার বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক।ঔষধের দোকান গুলোতে মাক্সবীহিন বসে গল্পগুজব করছেন মানুষ।
অটোচালক ওবাইদুল বলেন,আমরা দিন আনে দিন খাই৷কিন্তু ঘরে বসে থাকলে তো আর পেটে খাবার জুটবে না। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তায় নেমেছি।
হরিপুর থানা অফিসার ইনচার্জ এমএম আরওরঙ্গজেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুরপাল্লা যানবাহন বন্ধ রাখা হয়েছে৷উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের নিয়ে মানুষকে সচেতনসহ আমরা মাক্ম বিতরণ করি৷
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সাথে দুপুর ২:৩৯ মিনিটে যোগাযোগের জন্য মুঠোফোনে কল দেওয়া হলে তিনি হয়ত বা ব্যস্ততায় ফোন রিসিভ করেনি৷


