হরিপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১ এর শুভ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

হরিপুর উপজেলার প্রতিনিধিঃ আজ ০৫/০৬/২০২১ ইং সকাল ১০.০০ টায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর প্রাণীসম্পদ অফিসে এ অনুষ্ঠান উদ্ধোধন হয়। এ অনুষ্ঠানে হরিপুর উপজেলার বিভিন্ন গ্ৰাম থেকে খামারীরা  দেশী বিদেশী গরু ,ছাগল,হাঁস-মুরগি ইত্যাদি পশু প্রাণী নিয়ে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ডাঃ জনাব মোঃ গোলাম কিবরিয়াসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।  আরোও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল ,জনাব আওরঙ্গজেব ,অফিসার ইনচার্জ ,হরিপুর থানা, জনাব মোঃ সৈয়দুর রহমান, অধ্যক্ষ, মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজ, হরিপুর, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা ,হরিপুর ,ঠাকুরগাঁও। বাস্তবায়নে ঃ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও  ভেটেনারি হাসপাতাল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ  অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তর মন্ত্রণালয়।