হরিপুরে বজ্রপাতে নিহত ১ আহত ৩ 

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৩ নং বকুয়া ইউনিয়নের মানিখারী গ্রামে দুপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনা টি ঘটে।
মোঃ সলেমান আলীর ছেলে মোঃ পিয়ার আলি( ২৭)  বাড়ির পাশে ধানের জমিতে নিড়ানির কাজ করছিল।  ধানের জমিতে নিড়ানি সময় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার প্রাক্কালে  বজ্রপাত নিহত হয় এবং এসময় আরো তিনজন  আহত হন।
আহতরা হলেন (১)মোঃ দানেশ, পিতাঃ জব্বার, (২)মোঃ সাইমুল, পিতাঃ শামশুল হক,(৩) মোঃ মহসিন আলী পিতাঃ মোঃ তসলিম উদ্দিন। আহতদের  উন্নত চিকিৎসার হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের আত্মীয় স্বজনরা পিয়ার আলির  অকাল মৃত্যুতে  সকলে  শোকাভিভূত।