মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৪৮ সাল থেকে ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৬ ছয় দফা, ১৯৬৯ গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে ১৯৭০ নির্বাচন দিতে বাধ্য হন এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হন।

নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাঙালি জাতির মহানায়ক সকল ষড়যন্ত্র অনুধাবন করে ১৯৭১সালে ৭ই মার্চ স্বাধীন রাষ্ট্রের রূপরেখা তৈরি করে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্য যে ভাষণ দেন, সেখানে বাঙালি জাতির মুক্তির সকল নির্দেশনা ছিল এবং ২৬ শে মার্চে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বাঙালি জাতি রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ ২লক্ষ মা- বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ ভাবে পালন হয়। দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী হয়।
সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ মো: জিয়াউল হাসান মুকুল ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল সহ উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফ্ফর আহম্মদে মানিক, মোঃ আনোয়ার হোসেন মোঃ মনাবর হোসেন সভাপতি,৫ নং হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ শাখা,ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


