মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত কলিমউদ্দিন ওরফে (নেংরু) বিধবা স্ত্রীর, মোছাঃ আসমা বেওয়া ও দুই অন্ধ প্রতিবন্ধী মেয়ের, ভাতের আহাজারিতে ফেসবুকে ভাইরাল হলে, তৎক্ষণাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল খাদ্য সামগ্রী নিয়ে আসমা বেওয়ার বাড়িতে উপস্থিত হয়ে আসমা বেওয়ার করুন আর্তনাদ শুনে, নগদ অর্থ,২০ কেজি চাল, ডাল, তেল, সহ অন্যান্য সামগ্রী বিধবার হাতে তুলে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, পরিবারটির করুন অার্তনাদ, হৃদয় বিদারক কথা গুলো শুনে আমাকে দারুণ কষ্ট লেগেছে। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যৎসামান্য অর্থ প্রদান করছি এবং পাশাপাশি আমি টয়লেটের সমস্যার কথা শুনলাম। পাঁচ / ছয় মাসের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে পায়খানা টি তৈরি করে দিবো। এখন দ্রুত সময়ে অস্থায়ী কাঁচা পায়খানা তৈরি করে দেওয়া হবে। আর আবাসন সমস্যাও প্রকট, এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সাথে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের আওতায় করে দেওয়ার জন্য চেষ্টা করবো।
ভবিষ্যতে আর কোন রকম সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো। এসময় উপস্থিত ছিলেন ৩ নং বকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের ও উপজেলা আওয়ামীলীগের নেতা ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিরুল ইসলাম ও বহরমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আলম ও ইমরান তাঁতীলীগের নেতা মুন্সুর আলম সহ স্থানীয় জনসাধারণ ও মিডিয়ার সাংবাদিক গন।


