মোঃ আনোয়ার হোসেন, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলার হরিপুর হরিপর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯-১২-২০১৯ তারিখে সকাল দশটায় হরিপুর উপজেলা হলরুমে উপস্থিত হয়ে ১০০ জন প্রতিবন্ধীকে বিনামূল্য চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ করিম।
এসময় উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বাবু নগেন কুমার পাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হৃদয় হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ, হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাজাবুল হক রেজাউল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়া শীতার্ত মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। রাতে কিছুটা হিমেল হাওয়া হওয়ায় আরো শীতের তীব্রতা, এঅঞ্চলে আরো বেড়ে যায়।


