হরিপুরে মহান বিজয় দিবসে জনতার ঢল

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬-১২-২০২২ ইং তারিখ  সূর্যোদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং অসাম্প্রদায়িক চেতনায়   বাঙালি জাতির ঐতিহাসিক দিনটি কে কালের স্বাক্ষী হয়ে  স্বরণীয় করার জন্য হাজারো মানুষের ঢল। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল হক  ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার ও অন্যান্য মুক্তি যোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ।
পুষ্পমাল্য শেষে হরিপুর   সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন  পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস,গার্লসগাইড,বিএনসিসি, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ডিসপ্লে ও ক্রীড়া  অনুষ্ঠিত হয়।  সমাবেশ শেষে বিভিন্ন  বীর মুক্তি যোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিপুর সদর হাসপাতালে চিকিৎসারত রোগীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন । এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃজিয়াউল হাসান মুকুল ও মাননীয় উপজেলা নির্বাহী  অফিসার একেএম শরিফুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাবু নগেন কুমার পাল সিনিয়র সহ- সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ  রুবেল হোসেন   কৃষি  কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, মোঃ রায়হানুল মিঞা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মৎস্য অফিসার,  উপজেলা প্রকল্প কর্মকর্তা , মোঃ আনোয়ার হোসেন,সভাপতি হরিপুর অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন,হরিপুর, ঠাকুরগাঁও, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দলের নেতা কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।