মোঃ আনোয়ার চৌধুরী, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাত্রী ছাউনী গুলোর বেহাল অবস্থা। যেখানে যাত্রীদের বসে আরাম আয়েশ কথা ছিল, সেখানেই ভরাট করে ইটের খোয়া ও চায়ের দোকান ঘর।
হরিপুর উপজেলার বটতলী যাত্রী ছাউনী গুলোতে নোংরা আর্বজনায় ভর্তি।তাছাড়া মানুষ গড়ে তুলেছে চায়ের দোকান দূর দুরান্তের যাত্রীরা বসার জায়গা না পেয়ে এদিকে -সেদিন ঘুরাঘুরি করতে থাকে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জটলা বেঁধে থাকে, ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা,ঝরছে প্রাণ।

বনবাড়ি যাত্রী ছাউনি ইটের খোয়া আর্বজনায় ভর্তি বসার মত কোন পরিবেশ নেই, চৌরঙ্গী যাত্রী ছাউনিতে নোংরা বড় কাঠের বাক্স মেকারের যন্ত্রপাতি, বটতলী যাত্রী ছাউনি তে চায়ের দোকান।
ইতিপূর্বে একাধিক বার নিউজ পোর্টালে ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলেও কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। এলাকার সুধীমহলের দাবী যাত্রী ছাউনি গুলো অবৈধভাবে ইট খোয়া ও দোকান সরানোর, পাশাপাশি সংস্কারের প্রয়োজন মনে করছেন। ।
স্থানীয় জনসাধারণের দাবী যাত্রী ছাউনি গুলো অবৈধভাবে দখলদার দের হাত থেকে উদ্ধার করে, যেন জনসাধারণের ব্যবহার করতে পারে।


