হরিপুরে সেচ পাম্পের বিদ্যুৎশকে১ জনের মৃত্যু

হরিপুর উপজেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে সেচ পাম্পে বিদ্যুৎশক লেগে মসলিম ওরফে কোঠলা (৪০) নামে এক ১ জনের মৃত্যু হয়েছে। মসলিম ওরফে কোঠলা হরিপুর উপজেলার তোররা কইঝালা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রমতে জানা গেছে, মসলিম ওরফে কোঠলা সেচ মালিক মনির উদ্দিনের পাম্প দিয়ে পাশের বিলে ইরি ক্ষেতে পানি নিতে গেছিল।
মসলিম এক হাত দিয়ে টিউবওয়েল চাপছিল আরেক হাত দিয়ে সুইচে চাপ দিতেই তৎক্ষণাৎ বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে সাথে সাথেই মারা যায়। ১০ এপ্রিল শনিবার সকালবেলা বাড়িতে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখে মসলিম মরে পড়ে আছে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে। মসলিম দুই ছেলে ও দুই কন্যার রেখে যান ।
এ ব্যাপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে  মৃত্যু হয়েছে। এব‍্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।