মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ হতদরিদ্র সাময়িক কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠীর,স্বাভাবিক জীবন যাপনে অসামর্থ্য বা ক্ষতিগ্রস্থ জনগণের মাঝে, হরিপুর সোনালী ব্যাংক লিমিটেড নগদ অর্থ প্রদান করেন।
আয়োজনে হরিপুর উপজেলা প্রশাসন। নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,হরিপুর সোনালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুবলীগ নেতা শ্রী দেবদাস চন্দ্র, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ও উপকার ভোগীগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম সোনালী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা গন যে ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, ঠিক সেভাবেই সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ গুলো গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ালে ভালো হয়।গরীব অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ালে নিজেকে গর্বিত হয়। আমাদের সাধ্যমত চেষ্টা করছি পাশে দাড়ানোর।
সোনালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান জানান, ভবিষ্যতে আরো আমরা অসহায় মানুষ গুলোর পাশে থাকার চেষ্টা করবো।


