হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আজ ৩ ডিসেম্বর। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক ত্যাগের বিনিময়ে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর কে পরাজয় ঘটিয়ে ১৯৭১ সালে ঠাকুরগাঁও জেলার হরিপুরকে হানাদার মুক্ত করে । বিজয়ের পতাকা আকাশে উড়িয়ে বাংলার আকাশ বাতাস মুক্ত করে তোলে ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা । আর হায়েনাদের বিরুদ্ধে যুদ্ধের সফলতা পাওয়ার ফসল হিসেবে ৩ ডিসেম্বর এই দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন,বেঁচে থাকা বীর-মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা প্রশাসন , এলাকাবাসী।
হানাদার মুক্ত দিবসে কর্মসূচি পালনে বিভিন্ন সংগঠন সহ দলমত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সমস্ত মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচীর উদযাপনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে থাকে এলাকাবাসী ।
বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদারদের নির্মুল করে এদেশ স্বাধীন করা হয়। এবং ৩রা ডিসেম্বর হানাদার মুক্ত করে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমরা অনেক সহযোদ্ধাদের হারিয়েছি।যারা আমাদের সাথে যুদ্ধে পঙ্গু হয়েছিল তাদের ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি।
কামার পুকুর বদ্ধ ভূমিতে আলোচনা অংশ গ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধাগণ। এসসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল হক, অফিসার ইনচার্জ হরিপুর, মোঃ তাজুল ইসলাম, এস এম আলমগীর সাঃ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা , অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজ , সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


