মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলায় ২ নং আমগাঁও ইউনিয়নের জামুন মৌজায় জেল নং ১৫,, সি এস খতিয়ানের- ১৭১.৯৪ একর জমির মধ্যে ১৮.৯৭ একর জমি ৩ জন মুক্তি যোদ্ধা পরিবার সহ ১৭ টি পরিবারের মধ্যে বন্দোবস্ত প্রদান করেন, যাহার বিবরণ (দাগ নং -১৫৮, পরিমাণ ৩.৫৮একর, দাগ নং ১৬১, পরিমান-৩,৮৯ একর, দাগ নং- ১৬৩, পরিমাণ -৪.৯৮একর, দাগ নং ১০১১, পরিমাণ- ৪.৯২একর,
দাগ নং- ৭৩৫, পরিমাণ -০,৭৪ শতক, দাগ নং ৭৯২ পরিমান-,০.৮০শতক দাগ নং ১৫৩ পরিমাণ ১.২২ একর দাগ নং -২১৪,পরিমাণ -৩,৫৬ একর।)
বন্দোবস্তি মামলা নং,, X11/450 সূত্র জেলা প্রশাসক, ৩১-৫-৮৯, ইং তারিখের ৩৪১ স্মারকে ২৯-৫-১৯৮৯ সালে ৯৯ বছরের জন্য ২২ টি শর্তাদি উল্লেখ পূর্বক কবুলিয়ত প্রদান করেন।
কবুলিয়ত প্রাপ্ত গণ মুক্তি যোদ্ধাগণ মোঃ মহির উদ্দিন পিতাঃ কুদরত উদ্দিন, মুক্তি যোদ্ধা দলিল উদ্দিন পিতাঃ কালু মোহাম্মদ, মুক্তি যোদ্ধা মোঃ ইসলাম উদ্দিন পিতাঃ বাবু লাল মোহাম্মদ, আতাউর,জলিল,ফজলুর রহমান, ফজিল,সজনু পাল,নফিল, আলিম উদ্দিন, আসির উদ্দিন, মোজাফফর, রাজ্জাক, মজির উদ্দিন,আমির উদ্দিন, উল্লেখিত পরিবার গুলো কবুলিয়ত প্রাপ্ত হওয়ার পরে নিজ নিজ নামে নামজারি করে স্ব- স্ব অবস্থানে ভোগ করে খায়।
এমতাবস্থায় কিছু দুষ্কৃতকারী লোক ভূয়া কাগজ পত্র তৈরি করে ১৯৯১ সালে বিএনপি সরকার শাসনামলে উল্লেখিত পরিবার গুলো জমি সহ সরকারের সম্পত্তিও দখল করে নেয়। নিরুপায় হইয়া বিভিন্ন দপ্তরে আবেদন করে প্রতিকার না পেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। যাহার নাম্বার অন্য ৫১/২০০৮। দীর্ঘদিন ধরে মামলা চলমান বিজ্ঞ আদালতে আদেশ ১৭-৪-২০১৭ সালে সরকারের অনুকূলে যায়। এবং উক্ত মোকদ্দায় আদেশের ভিত্তিতে বিধি মোতাবেক নালিশী সম্পত্তি দখলে নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) হরিপুর, ঠাকুরগাও কে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
উপর্যুক্ত বিষয়ে আদেশে হরিপুর উপজেলা ভূমি কর্মকর্তা। জামুন মৌজার ০১ নং খাস খতিয়ান ভুক্ত ২৮.৪৩ একর জমি অবৈধ ভাবে দখল দারদের হাত থেকে ৩১-৩-২০২১ ইং উদ্ধার অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম ও কানুনগো মোঃ শহিদুল ইসলাম , এস আই আবদুল লতিফ নেতৃত্বে পুলিশ ফোর্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা গণ, উল্লেখিত পরিবার গুলোর মাঝে বুঝে দেন ও সরকারের সম্পত্তি দখলে নেন।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, ১ নং গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল হামিদ, ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পাভেল তালুকদার ও বিশিষ্ট সমাজ সেবক সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হবিবর রহমান, সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় জনসাধারণের প্রতিনিধিগণ।


