মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: স্থানীয় জনসাধারণ ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম রেজা তালুকদার উদ্দ্যোগে। হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদের মশানগাঁও বাজার সংলগ্ন এলাকায় তিন তলা মসজিদের ২০১৯ সালে রমজান মাসে শুভ উদ্বোধন করা হয়। সেই ধারাবাহিকতায় ইসলামী চিন্তা চেতনা বিকাশের লক্ষ্য উদ্দেশ্যে এলাকার শিক্ষিত সমাজ ইসলামী পাঠাগারের উদ্যোগ গ্রহণ করেন।
পাঠাগারটির উদ্দেশ্য লক্ষ ইসলামের প্রসার ও ভিত মজবুত করা । কোরান, হাদিস, তাফসির ফিকাহ, ইসলামী সংস্কৃতি, ইসলামী সাহিত্য এলাকায় ইসলামী চিন্তা চেতনায় স্বচ্ছ আলো জ্বালিয়ে দেওয়া। অদ্য ১৮-৮–২০২১ ইং তারিখে মসজিদের উপরতলা ইসলামী পাঠাগারের উদ্বোধন করা হয়।

ইসলামী পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম রেজা তালুকদার,মোঃ ইসাহাক আলী ধর্মীয় শিক্ষক, মশান গাঁও উচ্চ বিদ্যালয়, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, এরকম নতুন মহতি উদ্দেশ্য স্বরণীয় হয়ে থাকবে। প্রত্যেকে একটু একটু করে সহযোগিতা করা হলে পাঠাগারটি ব্যাপক প্রসার লাভ করবে। এই পাঠাগারটি স্থাপিত হওয়ায় আমি ব্যক্তিগত ভাবে আনন্দ অনুভব করছি , আমাদের পক্ষ থেকেও সহায়তা করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম বলেন, যেহেতু স্থানীয় জনসাধারণের সহায়তায় গড়ে উঠেছে পাঠাগারটি, আমার পক্ষে থেকে সহায়তা করবো, মর্মে আশ্বাস প্রদান করেন।
পাঠাগারটি


