ঠাকুরগাঁও হরিপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্য উদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয় ।
সকাল ১০.৩০ মিনিটে দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, মোঃ যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, মোজাফফর আহমদ মানিক ,সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ হবিবর রহমান ত্রান বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ মনাবর হোসেন সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী,আওয়ামী যুবলীগ উপজেলা শাখা,কৃষক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শ্রী প্রদীপ কুমার পাল,মহিলা যুব লীগের সভাপতি মোছাঃ জেসমিন আকতার শিখা , তাঁতীলীগের আহবায়ক মোঃ মাসুদ চৌধুরী, হরিপুর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক গণ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্বরণে আত্মার মাগফেরাত কামনা করে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।


