হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ডাক্তারদের সংবর্ধনা

মোঃ আরিফ হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সদ্য যোগদান কৃত ৩৯ তম বিসিএস  কেডার স্বাস্থ্য কর্মকর্তা ৯ জন ডাক্তার কে হরিপুর উপজেলা প্রশাসন সংবর্ধনা দিয়েছেন। (২৯ ডিসেম্বর) রবিবার বিকাল ৩ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: করিম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মূকুল, কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভিন সুমি,  হরিপুর প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক আ: রশিদ ও উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।