মোঃ জাহাঙ্গীর, জেলা প্রতিবেদকঃ মাক্স পরার অভ্যাস ,করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় লোক সমাগম নিয়ন্ত্রণ ও মাক্স পরতে বাধ্য করতে মাঠে নেমেছিলেন হরিপুরের পুলিশ সদস্যরা। আবারো নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণে বৃদ্ধি পাওয়ায় আবারও মাঠে নেমেছে হরিপুর থানা পুলিশ ৷
“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর থানা পুলিশের আয়োজনে ২১ মার্চ রবিবার বিকালে ৪.০০মিনিট করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স বিতরণ করা হয়েছে।

এর পাশাপাশি মাক্ম পরতে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ এবং মাইকিংএর মাধ্যমে জনচেতনতা সৃষ্টি করা হয়। উপজেলার হরিপুর সদর, রেজিস্টেরী অফিস, কালিগঞ্জ,বটতলী,যাদুরাণী,ধীরগঞ্ জ বাজারসহ সুন্দরী মোড়ে ব্যবসায়ী, গাড়ীর ড্রাইভার, হেলপার, চাকরিজীবীসহ সকল স্তরের মানুষের মাঝে এই মাক্স বিতরণ করে, হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আওরঙ্গজেব , এ এস আই আবু ঈসা জনি, এ এস আই বেলাল হোসেন,সাব ইন্সপেক্টর আফরিন খাতুনসহ অন্য পুলিশ সদস্যরা, এসময় তারা ৩০০ মাক্স বিতরন করেন।


