মোঃ আনোয়ার হোসেন, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলার হরিপুর হরিপুর উপজেলায় আমরা কজন আয়োজনে ৫-১-২০২০ ইং তারিখে সকাল দশটায় হরিপুর উপজেলার ঐতিহ্য রাজবাড়ি পিছনের মাঠে ৬০০ জন গরীব অসহায় মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,আমরা ক,জন যুবক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় অসহায় শীতার্ত মানুষ গুলো।
স্থানীয় কয়েক জন যুবক গরীব মানুষগুলোর কথা ভেবে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ক্রয় করেন,গরীব মানুষ গুলো শীতবস্ত্রের অভাবে শীতার্ত মানুষ আগুন জ্বেলে শীত নিবারণ করেন।গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় মানুষ গুলো দূর্বিসহ জীবন যাপন করছে। রাতে কিছুটা হিমেল হাওয়ায় শীতের তীব্রতা, এঅঞ্চলে আরো বেড়ে যায়।


