হরিপুর সরকারি হাসপাতালে ঔষধ সংকটে রোগীরা দিশেহারা

মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা হরিপুরে সদর হাসপাতাল দীর্ঘদিন ডাক্তার সংকট ছিল। বর্তমানে ডাক্তার  সংকট দূরীভূত হলেও,কিছু আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলিজনিত কারণে পদটি শুন অবস্থায় আছে।ডাঃ আব্দুস সামাদ চৌধুরী কে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে, তিনি জানান,   বর্তমানে সিভিল সার্জন তাকে মৌখিক ভাবে দায়ীত্ব দিয়েছে। আমার কোন লিখিত ভাবে দায়ীত্ব নাহলে আমি কোন ঔষধ ষ্টোর থেকে বের করতে পারি না।এজন্য সরকারি হাসপাতালে কিছুটা সমস্যা  ঔষধের সমস্যা হতে পারে।

আমাকে রানীসংকৈল সদর হাসপাতালে বদলি করা হয়েছে।অতিরিক্ত দায়িত্ব দিলে আমি সপ্তাহে এক দুই,দিন গিয়ে অফিসিয়াল কার্যক্রম চালাতে পারি।পশ্চিমে সীমান্ত ঘেঁষে এই জনপদের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা জানান,তাদের চিকিৎসা দিলেও ঔষধ দেয় না। রোগীর অভিযোগের  বিষয় ডাক্তার  মোঃআসাদুজামান কে জিজ্ঞেসা করা হলে জানান,রোগী যেভাবে আসে আমরা ঠিকমতো চিকিৎসা দেই, কিন্তু ঔষধ সরবরাহ ঠিকমত দিতে পারি না।

আমি ত্রিশ হাজার ঔষধের ওয়াডার দিয়েছি, কিন্ত আমি এখনো ঔষধ পাইনি,ঔষধ ষ্টোর থেকে বের করার ক্ষমতা  আমাদের নেই।আপনি আমাদের উর্ধতন কর্মকর্তা কে অবহিত করলে ভাল হয়।রোগীদের কথা বিবেচনায় রোগীরা যেন প্রয়োজনীয় ঔষধ পায়, এই বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম কে অবহিত করা হলে, তিনি জানান আমি ডিসি স্যারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।